রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ক্রিকেটার আল-আমিনের জামিন মঞ্জুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার

পারিবারিক সহিংসতার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জামিন পেলেন জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সফিউদ্দিন এই ক্রিকেটারকে জামিন দেন।  আজ সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন আল-আমিন। একই সঙ্গে জামিনের আবেদন করেন। মামলার বাদী ও আল-আমিনের পক্ষের আইনজীবীর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ৬ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন আদালত। 

আল-আমিনের স্ত্রী ইশরাত জাহান গত ৭ সেপ্টেম্বর এই মামলা দায়ের করেন। ওই দিন অভিযোগ আমলে নিয়ে আল-আমিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করেন। ২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ১৫ (১) (এ) (বি) (সি) / ১৬ (৫) (৬) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় প্রতি মাসে ১০ লাখ টাকা ভরণপোষণও দাবি করা হয় এই মামলায়। মামলায় ইশরাত জাহান অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে তাঁর স্বামী দুই সন্তানের লেখাপড়ার খরচসহ তাঁকে ভরণপোষণ দেননি। তিনি আরও জানান, গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল-আমিনের মা তাঁকে টেলিফোন করে বলেন তাঁর ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবেন না এবং দুই সন্তানের শিক্ষার খরচসহ তাঁর ভরণপোষণ দেবেন। তবে, এরপর তাঁকে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন সময়ে আল আমিন স্ত্রীর সঙ্গে সহিংসতার আচরণ করতেন বলে মামলার অভিযোগে বলা হয়।এর আগে গত ১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় আল-আমিনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছিলেন ইশরাত জাহান। সেখানে তিনি অভিযোগ করেছেন, ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে আল-আমিন তাঁকে নির্যাতন ও লাঞ্ছিত করেছেন। এ ছাড়া আল-আমিন তাঁকে তাঁর সন্তানসহ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের দাবিতে দায়ের করা মামলায় আল-আমিন আত্মসমর্পণ করার পর হাইকোর্ট তাঁকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories