রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ডেনমার্কের কাছে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়নরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ বার

উয়েফা নেশন্স লিগে প্রতিশোধ নিতে নেমে ফের ডেনমার্কে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।  ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ডেনমার্ক।কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে দুই দলই লড়েছে সমানে সমান। গোলের জন্য লক্ষ্য বরাবর সমান সাতটি শটই করে দুই দল। কিন্তু প্রথমার্ধে ছয় মিনিটের ব্যবধানে ডেনমার্ক পেয়ে যায় দুই গোল। ফ্রান্স করতে পারেনি একটিও।

ম্যাচের ৩৩ মিনিটে ক্যাসপার ওলবার্গ করেন প্রথম গোল। পরে ৩৯ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান আন্দ্রেস স্কভ ওলসেন। ম্যাচের দুই অর্ধেই দারুণ কিছু সুযোগ পাওয়া এমবাপে, গ্রিজম্যানরা হতাশ করলে সহজ হয় ডেনমার্কের জয়।তবে এই হারে বাদ পড়েনি ফ্রান্স। অন্য ম্যাচে ফল পাওয়ায় নেশন্স লিগের প্রথম স্তরে টিকে গেছে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে অস্ট্রিয়াকে ৩-১ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে চার দলের ফাইনালে খেলবে ক্রোয়েশিয়া। দ্বিতীয় স্তরে নেমে গেছে অস্ট্রিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories