রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মিরাজ-শরিফুলে আরব আমিরাতকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার

বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ হেরেছে স্বাগতিক আরব আমিরাত। এ ম্যাচে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার পার্থক্যও টের পাওয়া গেছে। আরব আমিরাত শেষ পর্যন্ত হেরেছে অভিজ্ঞতার কাছে। বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার মেহেদী মিরাজ ও পেসার শরিফুল ইসলাম। এ দুজন মিলে তুলে নেন প্রতিপক্ষের ৬ উইকেট।রোববার (২৫ সেপ্টেম্বর) দুবাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। খেলাটি সরাসরি দেখায় নাগরিক টিভি, গাজী টিভি ও র‍্যাবিটহোল্ড বিডি এ্যাপে।

বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৭ রান সংগ্রহ করে আরব আমিরাত। মোহাম্মদ ওয়াসিম রান আউটের শিকার হলে ভাঙে জুটি। দ্বিতীয় উইকেটে সুরি ও আরইয়ান মিলে করেন ৩৯ রানের জুটি। দলীয় ৬৬ রানে সুরি ৩৯ রান করে বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।নবম উইকেটে আরইয়ান ও জুনায়েদ মিলে ২৭ রানের জুটি গড়লে বাংলাদেশের জয় পেতে দেরি হয়। দলীয় ১৫১ রানে আরইয়ান আউট হলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।বাংলাদেশের হয়ে মিরাজ ও শরিফুল ৩টি ও মোস্তাফিজ ২টি উইকেট লাভ করেন।এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে বিদায় নেন সাব্বির রহমান। তখন দলীয় রান ১১। তার পর ক্রিজে এসে ১৩ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। তখন দলের স্কোর ২৬ রান। লিটনের ৯ রান পর সম্ভাবনা দেখিয়ে সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ৪৭ রানে দীর্ঘদিন পর দলে ফেরা ইয়াসির আলী রাব্বি ফিরেন ৪ রান করে।পঞ্চম উইকেটে আফিফ ও মোসাদ্দেক ৩০ রানের জুটি গড়েন। দলীয় ৭৭ রানে মোসাদ্দেক বিদায় নেন। অপরপ্রান্তে দাঁড়িয়ে থেকে রানের চাকা সচল রাখেন আফিফ। ষষ্ঠ উইকেটে অধিনায়ক সোহানকে সঙ্গে নিয়ে গড়েন ৮১ রানের জুটি। শেষ পর্যন্ত আফিফ ৫৫ বলে ৩ ছয় ও ৭ চারের ৭৭ রানে এবং অধিনায়ক সোহান ২৫ বলে ২ চার ও সমান ছয়ে ৩৫ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৮ রান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories