শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। একই দিনে দুবাইতে অনুষ্ঠিত আরেকটি ম্যাচে বাংলাদেশের ছেলেরাও স্বাগতিক আরব আমিরাতকে হারায়।রোববার (২৫ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় রাত ৯টায়।

বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দলীয় সংগ্রহ অর্ধশত পার করার আগেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১০ রানে গিয়ে থামে আইরিশরা।বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ ৩টি, সানজিদা, নাহিদা ও সোহেলি প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে মুর্শিদাকে হারায় বাংলাদেশ। দলীয় ৪৭ রানে অধিনায়ক জ্যোতি ব্যক্তিগত ৬ রানে করে আউট হন। তবে অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকে ব্যাটার ফারজানা হক। দলীয় ১০১ রানে ফারজানা ব্যক্তিগত ৬১ রানে বিদায় নেন। তার ইনিংসে তিনি ৭টি চারের মার মারেন।ফারজানার পর ডাবল ফিগারের দেখা পান রোমানা আহমেদ। তিনি ২০ বলে ২১ রান করেন। আর কোনও বাংলাদেশি ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ১২০ রান সংগ্রহ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories