বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোর বড়াইগ্রামে স্ত্রী’র গলাকেটে পালিয়েছেন স্বামী

নাটোর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ বার

নাটোরের বড়াইগ্রামে বিউটি বেগম (৪৫) নামে এক স্ত্রী’র গলা কেটে হত্যা করে পালিয়েছেন তার স্বামী আব্দুল বারেক (৪৯)বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে পরে লাশটিকে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

যানা যায় আব্দুল বারেক পেশায় একজন অটোভ্যান চালক তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে বড়াইগ্রাম থানার এসআই জুবায়ের হোসেন জানান, রাত আড়াইটার দিকে ৯৯৯-এর ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ গোপালপুর স্কুলপাড়ায় আব্দুল বারেকের বাড়িতে যায় সেখানে গিয়ে তার ঘরে ধারালো অস্ত্রদিয়ে গলাকাটা অবস্থায় স্ত্রী বিউটি বেগমের লাশ পাওয়া যায়। এসময় আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি। তার ঘরের দরজা খোলা ছিল। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী আব্দুল বারেক স্ত্রী বিউটি বেগমকে গলাকেটে হত্যা করেছেন। ঘটনার রহস্য উৎঘাটন এবং ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories