রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

কোচকে বরখাস্ত করা না হলে খেলা ছাড়বেন স্প্যানিশ নারী ফুটবলাররা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ বার

কোচের বিরুদ্ধে একরকম ‘বিদ্রোহের ঘোষণা’ দিয়েছেন স্প্যানিশ নারী ফুটবলাররা। কোচ হোর্হে ভিলদা পদত্যাগ না করলে খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ১৫ জন নারী ফুটবলার। ফুটবলাররা দাবি করেছেন, ভিলদার সময় তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ঘটনাটা স্পোর্টিংয়ের চেয়ে মর্যাদার ব্যাপারে পরিণত হয়েছে। এই ব্যাপারটা অগ্রাহ্য করার মতো না। পুরুষ ও নারী ফুটবলের ইস্যুতে এমন ঘটনা কখনোই ঘটেনি। স্পেন এবং বিশ্বের কোথাও ঘটেনি। জাতীয় দলের দরকার দায়িত্বশীল ফুটবলার, যারা দেশের জার্সি পড়ে গর্ববোধ করেন এবং মর্যাদা রক্ষার্থে সচেষ্ট থাকেন।

সংস্থাটি অবশ্য বলেছে, জাতীয় দলের কোচের চাকরি নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারে তারা খেলোয়াড়দের অনুমতি দেয় না। এমনকি আরও বলেছে, যারা জাতীয় দলের হয়ে খেলতে চাইবেন না, তাদের আড়াই বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হবে।২০১৫ নারী ফুটবল বিশ্বকাপে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে স্পেন টুর্নামেন্ট শেষ করেছিল। এ কারণে তৎকালীন কোচ ইগনাসিও কুয়েরেদা পদত্যাগ করেছিলেন। কুয়েরেদার পর দলটির দায়িত্ব নেন ভিলদা। ভিলদার অধীনে ২০২২ নারী ইউরোতে কোয়ার্টার ফাইনাল খেলে স্পেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories