রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

কৃষ্ণাদের হারানো টাকার চেয়ে দ্বিগুণের বেশি দিলেন সালাউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯ বার

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতা দুই ফুটবলার কৃষ্ণা রাণী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের অর্থ হারিয়েছে। তাদের সঙ্গে অর্থ ছিল আরেক ফুটবলার সানজিদারও। সাফ শিরোপা জিতে নেপাল থেকে ঢাকায় ফেরার পর তারা এই ডলার চুরির ব্যাপারটি বুঝতে পারেন। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থানায় জিডি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। এতে কোনো সুরাহা না হওয়ায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই তিন ফুটবলারকে সেই অর্থ প্রদান করেছেন।কৃষ্ণা রাণী সরকারের ৯০০ ডলার হারিয়েছিল। বাফুফে সভাপতি ফাইনালের জোড়া গোলদাতাকে হারানো কৃত অর্থের চেয়ে বেশি দিয়েছেন। শামসুন্নাহার সিনিয়রের হারিয়েছিল ৪০০ ডলার। তিনিও পেয়েছেন হারানোর চেয়ে দ্বিগুণ অর্থ। বাফুফে সভাপতি তাকে দিয়েছেন ১ লাখ টাকা। তারকা মিডফিল্ডার সানজিদা আক্তারের অর্থ ছিল কৃষ্ণার সঙ্গে। সেই অর্থ দিয়ে একটি আইফোন মোবাইল কিনতে চেয়েছিলেন। সানজিদা পাচ্ছেন একটি আইফোন মোবাইল। 

সানজিদা-কৃষ্ণারা এখন বাফুফে ভবনে রয়েছেন। ২৮ সেপ্টেম্বর থেকে তারা ছুটিতে যাবেন। এর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories