শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

সাফজয়ী দলকে ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২ বার

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ ’—এর অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। একই সঙ্গে জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনাও দেওয়া হবে সেনাবাহিনীর পক্ষ থেকে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে সাফজয়ী দলকে সংবর্ধনা ও পুরস্কারের অর্থ প্রদান করা হবে। 

গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ‘সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ ’—এর অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারীদের এই জয় ধুঁকতে থাকা বাংলাদেশ ফুটবলকে এক ঝটকায় জাগিয়ে তুলেছে বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা। বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এই পুরস্কার দেবেন।এদিকে, সাফজয়ী নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে এই ঘোষণা দেন। পরে সাবিনাদের আর্থিক পুরস্কার ঘোষণা করেন বাফুফে সহসভাপতি আতাউর রহমানও। তিনিও নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। আর্থিক পুরস্কারের ঘোষণা এসেছে এনভয় ও তমা গ্রুপের পক্ষ থেকেও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories