বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

শাওন হত্যার প্রতিবাদে যুবদলের সমাবেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭ বার

মুন্সীগঞ্জ জেলার মীরকাদীম পৌর শাখা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে কেন্দ্রীয় যুবদল।আজ শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে যোগ দিতে দুপুর ১টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাগম হতে শুরু করেন নেতাকর্মীরা। যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন।এদিকে বিএনপির সমাবেশের কারণে ইতোমধ্যে নয়াপল্টন ভিআইপি সড়কের একপাশে যান চলাচল সংকোচিত হয়ে গেছে। যার ফলে এ পাশ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। সমাবেশেকে কেন্দ্র করে অন্যান্য দিনের মতো আজও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলের পাশে নয়াপল্টনে মিডওয়ে হোটেলের পাশাপাশি নাইটিঙ্গেল মোড়েও পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া সমাবেশস্থলের পাশে পুলিশের জল কামনাও রয়েছে।যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories