রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

সাফজয়ী মেয়েদের টাঙ্গুয়ার হাওর ঘুরিয়ে দেখাতে চায় ‌‘জলছবি’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ বার

সাফজয়ী নারী ফুটবল দলকে আতিথেয়তা দিতে চায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অভিজাত হাউসবোট ‘জলছবি’।সম্পূর্ণ বিনামূল্যে এক রাত দুইদিনের এই ট্রিপে নারী ফুটবলারদের অ্যাপ্যায়ন করা হবে হাওরের নানা স্বাদের মাছসহ রকমারী স্বাদের রান্না দিয়ে।

অভিজাত হাউসবোট দিয়ে ঘুরিয়ে দেখানো হবে টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি (শহীদ সিরাজ লেক), লাকমাছড়া, শিমুল বাগান, বারিক্কাটিলা ও যাদুকাটা নদীসহ হাওরের প্রাণ প্রকৃতি।টাঙ্গুয়ার হাওরের প্রিমিয়াম কোয়ালিটির এই হাউসবোর্ডটির স্বত্বাধিকারী হাসানুর রহমান উল্লাস বলেন, সাফ শিরোপা জয়ী নারী ফুটবলাররা এখন জয়ের উদযাপন করছেন। এ উদযাপনের পাশাপাশি সদ্য শেষ হওয়া সাফের যে চাপ সেটা থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার রসদ জোগাবে এই ট্রিপ। হাওরের সৌন্দর্যে নিজেদের উদযাপন করার জন্য নিমন্ত্রণ জানাচ্ছে ‘জলছবি’ প্রিমিয়াম হাউসবোর্ড।হাসানুর রহমান উল্লাস বলেন, আমরা ফুটবল বোর্ডের সঙ্গে যোগাযোগ করব এবং সাফ শিরোপাজয়ী সব নারী ফুটবলারদের আমন্ত্রণ জানাবো।বাংলাদেশের নারী ফুটবল দল আমাদের সম্মানিত করেছে, ফুটবল বিশ্বে আমাদের সক্ষমতা জানান দিয়েছে। জাতি আজ একসঙ্গে উদযাপন করছে এই জয়, তারই ধারাবাহিকতায় এই উদযাপনের অংশ হতে চায় ‌‘জলছবি’।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories