সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অর্থনৈতিক মন্দার শঙ্কায় কমলো তেলের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ বার

বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা এবং ইউএস ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ফিউচার মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের মূল্য ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯০ দশমিক ০৫ ডলারে।

অন্যদিকে একই বাজারে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দরপতন হয়েছে ৩০ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। ব্যারেলপ্রতি তা বিকিয়েছে ৮৩ দশমিক ১৯ ডলারে।সম্প্রতি ইউক্রেনের অধিকৃত অঞ্চলে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে দুই দেশের যুদ্ধ তরান্বিত হয়েছে। সেই সঙ্গে বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। ফলে ডলারের দাম বাড়ছে। সার্বিক পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের সরবরাহ সঙ্কট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জ্বালানি পণ্যটির দর নিম্নমুখী হয়েছে।    সিএমসি বাজার বিশ্লেষক টিনা টেং বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়ে যাচ্ছে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শঙ্কা জিইয়ে থাকছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিয়েছে। এতে বাজারে তেলের সরবরাহ সঙ্কট সৃষ্টি হতে পারে।তিনি বলেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির মজুত ব্যাপক হারে কমে গেছে। ১৯৮৪ সালের পর যা সর্বনিম্ন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories