বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

নয়াপল্টনে বাদ জুম্মা নিহত যুবদলকর্মী শাওনের জানাজা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ বার

মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত যুবদলকর্মী শাওনের জানাজা বাদ জুম্মা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।এর আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন।

এদিকে, রাতেই নিহত শাওনকে দেখতে হাসপাতালে যান বিএনপি নেতা মির্জা আব্বাস, আমানুল্লাহ আমানসহ বিএনপির সিনিয়র নেতারা। এ সময় নেতারা অভিযোগ করেন, পতন অবশ্যম্ভাবী জেনেই বিরোধীদের ওপর দমন নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার।গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। এ সময় পুলিশ, সাংবাদিকসহ আহত হন অর্ধশতাধিক। গুরুতর আহত শাওনসহ কয়েকজনকে নেয়া হয় ঢাকা মেডিকেলে।পরে ওই ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বিএনপির দাবি, পুলিশের গুলিতে মারা গেছেন শাওন। মুন্সীগঞ্জ জেলার মীর কাদিম পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুই বছর আগে তিনি বিয়ে করেন। তার এক বছরের একটি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদল নেতার মৃত্যতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories