সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ বার

বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন।বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছান বলে জানা গেছে।  

ঢাকায় আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রণয় কুমার। ২০১৯ সালের ২৫ জুলাই সেখানে নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন তিনি।১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও দায়িত্ব পালন করেছেন।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেন।প্রণয় কুমারের আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন বিক্রম কুমার দোরাইস্বামী। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এ পদে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর তিনি ঢাকা ছেড়ে যান।  দোরাইস্বামীর নতুন কর্মস্থল হচ্ছে যুক্তরাজ্য। সেখানে ভারতের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করবেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories