বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরের বড়াইগ্রামে কার্ডধারী ৪১ খুচরা সার বিক্রেতার লাইসেন্স বাতিলের সুপারিশ

নাটোর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার

নাটোরের বড়াইগ্রামে ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা লঙ্ঘন করায় ৪১ জন কার্ডধারী খুচরা সার বিক্রেতার লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্তের সুপারিশ করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা কমিটির সভাপতি ইউএনও মারিয়াম খাতুনের কাছে লিখিত সুপারিশ করেন। এ বিষয়ে নীতিমালা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন স্থানীয় সংসদ সদস্য ও কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষক পর্যায়ে রাসায়নিক সারের সুষ্ঠু বণ্টন ও কৃষকের কাছে সার পৌঁছে দিতে ২০১০ সালে কৃষি মন্ত্রণালয় থেকে ওয়ার্ডভিত্তিক খুচরা কার্ডধারী সার বিক্রেতা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় সেই মোতাবেক বড়াইগ্রামের দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মোট ৮১টি ওয়ার্ডে ৩০ হাজার টাকা করে জামানত নিয়ে ৮১ জন কার্ডধারী খুচরা সার বিক্রেতা নিয়োগ করে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি। নিয়োগ নীতিমালা অনুসারে এই বিক্রেতারা নিজ নিজ ওয়ার্ডের মধ্যে সুবিধাজনক স্থানে বসে দোকান পরিচালনা করবেন। তাঁরা উপজেলার ১১ জন বিসিআইসি সার ডিলারের কাছ থেকে সরকারি বরাদ্দের ৫০ শতাংশ সার গ্রহণ করবেন এবং সরকারনির্ধারিত মূল্যে সংশ্লিষ্ট ইউনিয়নের মধ্যে বিক্রি করবেন অতিরিক্ত মূল্যে সার বিক্রি করলে, অবৈধভাবে মজুত করলে বা কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া পরপর দুবার বা বছরে তিনবার বিসিআইসি সার ডিলারদের কাছ থেকে সার কেনা থেকে বিরত থাকলে তার কার্ড বাতিল করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, বড়াইগ্রামে ৮১ জন খুচরা কার্ডধারীর জায়গায় ৬১ জন বহাল রয়েছেন। অবশিষ্ট ২০ জন আবেদন করে তাঁদের নামের লাইসেন্স প্রত্যাহার করিয়ে নিয়েছেন। এই ৬১ জনের মধ্যে ৪১ জনকে দুই মাসের সময় দিয়ে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তাঁরা নীতিমালা অনুসারে নির্ধারিত স্থানে দোকান স্থানান্তর করেননি অতিরিক্ত দামে সার বিক্রি করেছেন এবং অবৈধভাবে মজুত করেছেন। এ কারণে ইতিমধ্যে কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া কয়েকজন বিক্রেতা গত ৯ মাসে কোনো সারও উত্তোলন করেননি। তাই ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত নীতিমালা ২০০৯ অনুযায়ী কমিটির সভাপতির কাছে উল্লিখিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের খুচরা কার্ড বাতিল করা এবং তাঁদের জামানতের টাকা বাজেয়াপ্ত করার অনুরোধ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories