শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ঝিকরগাছায় অজ্ঞাত মহিলার লাশের সন্ধান মিলেছে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ বার

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অজ্ঞাত পরিচয়ের অর্ধবয়স্ক এক মহিলার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। প্রশাসনের একাধিক টিমের মাধ্যমে চলে অজ্ঞাত মহিলার পরিচয় খুঁজে বের করার কার্যক্রম। অবশেষে অনেক খোজার পরে রাতেই পাওয়া গেলো তার প্রকৃত পরিচয়। সে পার্শ্ববর্তী শার্শা ইউনিয়ন পরিষদের পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য মোছাঃ শাহনাজ বেগম (৫০)। তিনি শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক সদ্য প্রয়াত মরহুম আজিজুল হকের সহধর্মিণী ও শার্শা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জিল্লুর রহমান রাজ এর মাতা। মঙ্গলবার সকালে তার পরিবারের পক্ষ হতে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশের ময়না তদন্তের পরে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories