সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের পাশে ভারত : বিক্রম দোরাইস্বামী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭ বার

ভারত নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নেই জানিয়ে ঢাকায় দেশটির বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রটি সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিন শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসেন দেশটির ১৯৯২ ব্যাচের ফরেন সার্ভিসের কর্মকর্তা দোরাইস্বামী। দুই বছরের কিছুটা বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি।বাংলাদেশে দায়িত্ব শেষে যুক্তরাজ্যে ভারতের দূত হিসেবে কাজ করবেন দোরাইস্বামী। ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা।স্মৃতিসৌধে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে গিয়ে হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজকে বাংলাদেশে আমার শেষ দিনে আমি বলতে চাই, আমরা সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি; বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।‘দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই; কারও পাশে নই।’তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই; তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’দায়িত্বের দুই বছর সময়ে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে এ কূটনীতিক বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories