শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

মেসিকে আরও ৩ বছর রেখে দিতে চায় পিএসজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯ বার

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন, তারও এক বছর হয়ে গেছে। দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছিলেন, আরও বাকি আছে এক বছর। আগামী জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ আর্জেন্টাইন অধিনায়কের। তবে তাকে পিএসজি আরও বেশি সময়ের জন্য ধরে রাখতে চায়। এমন গুঞ্জন শেষ কিছু দিন ধরেই ছিল। এবার পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস খোলামেলা ভাবেই বললেন মেসিকে ধরে রাখার কথা। জানালেন, মেসিকে ধরে রাখার জন্য ইতোমধ্যেই তার সঙ্গে কথা বলেছে পিএসজি। প্রথম মৌসুমে বিবর্ণ থাকলেও ৩৫ বছর বয়সী মেসি চলতি মৌসুমে পিএসজির অন্যতম পারফর্মার হিসেবেই আবির্ভূত হয়েছেন। চলতি মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি এখন পর্যন্ত পিএসজির হয়ে খেলেছেন দশ ম্যাচ। গোলের সংখ্যা একটু কম, করেছেন পাঁচটি; তবে গোল করানোতে এখন বেশি মনোযোগ তার, সব প্রতিযোগিতায় সব মিলিয়ে ৮টি গোল করিয়েছেন তিনি। প্যারিসে নতুন জীবনে তার পরিবারকেও বেশ স্বচ্ছন্দই দেখা যাচ্ছে।

তবে এরপরও মেসি চুক্তি শেষ হয়ে গেলে পিএসজিতে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ওদিক থেকে যে বার্সেলোনা তাকে ফিরে পাওয়ার জন্য ডাকছে!তবে পিএসজিও হাল ছেড়ে দিচ্ছে না। ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস এই বিষয়ে বললেন, তাকে তিন বছর ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছি সে থাকতে চায় কি না। আমি তাকে বলেছি, আমি আশা করছি সে এখানে আমি যতদিন আছি, ততদিন তাকেও পিএসজিতে পাওয়া যাবে। লিওকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।’ তবে মেসির পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্তটা এখনো আসেনি। তিনি অপেক্ষা করছেন বিশ্বকাপের জন্য। কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন, বিষয়টা অনেকটা প্রতিষ্ঠিতই হয়ে গেছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories