সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাদ পড়ার কারণ বুঝতে পারছেন না শেখ মেহেদী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ বার

গত বছর সংযুক্ত আরব আমিরাতে ৮ ম্যাচে ১৮.৭৫ পেয়েছেন ১১ উইকেট। ওভারপ্রতি খরচা ৬.১২। অথচ, এমন বোলিংয়ের পরও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীর।এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খরচা করেছেন ওভারপ্রতি ১৮.৭৫, এই অপরাধেই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে বিবেচ্য হননি শেখ মেহেদী। মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে মেকশিপ্ট ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নেমে ৩৮ রান করেছেন, তাতেই কপাল পুড়েছে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ২৮ ম্যাচে ৩৩ উইকেট শিকারি শেখ মেহেদীর!

স্পিনারদের মধ্যে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সময়ের সেরাদের মধ্যে শেখ মেহেদীর রেকর্ডটা দারুণ। সাকিবের ওভারপ্রতি খরচা ৬.৩০, অ্যাডাম জাম্পার ৬.৫৬, সিমি সিংয়ের ৬.৩৯, আকিল হুসেইনের ৬.৯৮-সেখানে শেখ মেহেদীর ৫.৭০! ২৮ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচে নতুন বলে বোলিংয়েও ছড়িয়েছেন আলো। ওই ১৩ ম্যাচে ওভারপ্রতি খরচা তার মাত্র ৫.৪৬।বিশ্বকাপ স্কোয়াডে থাকতে না পেরে তাই শেখ মেহেদী হতাশ। সৌদি আরব থেকে ক্রিকবাজকে দেয়া ইন্টারভিউতে বলেছেন—‘যেহেতু সাকিব ভাই বাঁ হাতি ব্যাটারদের বল করতে পারবেন না, তাই দলে ম্যাচ আপের জন্য আমাকে নেয়া হয়নি, এই যুক্তিটা ঠিক নয়। একজন বোলার যে কারো বিপক্ষে বল করতে পারবে। এ ব্যাপারে কোনো অজুহাত দেয়া ঠিক হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে যেখানেই খেলেন না কেনো, চ্যালেঞ্জ নিতেই হবে। আমি নিশ্চিত, আগামীতে আমার জন্য ভাল দিন আসছে। আমি এ পর্যন্ত এসেছি কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রম করে কামব্যাক করব।’  টেকনিক্যাল কনসালেটেন্ট শ্রীধরণ শ্রীরামের সুনজরে না থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি বলে সমালোচনা হচ্ছে। তবে মেহেদী কাউকে অভিযুক্ত করছেন না—‘আমি মনে করি না, এটা একটা ইস্যু। সবারই একটা নিজস্ব সিদ্ধান্ত থাকে। উনি যদি লম্বা সময়ে থাকেন, তাহলে আমাকে আরো ভাল করে বুঝতে পারবেন।’

এশিয়া কাপে মাত্র ১টি ম্যাচে প্রত্যাশিত বোলিং করতে না পারায় বিশ্বকাপের দলে জায়গা পেলেন না। এটা মানতে কষ্ট হচ্ছে শেখ মেহেদীর—‘ সারা বছর ভালো খেলে এশিয়া কাপে একটি ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) খারাপ বোলিং করেছি এবং সেটাই আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমি যদি ওই ম্যাচে ভালো করতাম তাহলে এসব কথা আসত না। ভুলটা আমারই হয়েছে। আমাকে এই জায়গা থেকে উন্নতি করতে হবে এবং আমার স্নায়ু নিয়ন্ত্রণ করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories