বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

গণফোরামের সভাপতি ড. কামাল, সাধারণ সম্পাদক ডা. মিজান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ বার

গণফোরামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ড. কামাল হোসেনকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। 

কমিটির অন্যান্যরা হলেন- সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট এ এইচ এম খালেদুজ্জামান, ড. কামাল হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট আবদুল আজিজ, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট আ ও ম শফিকউল্লাহ, মেজবাহ উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট মোমেন চৌধুরী, মোশতাক আহমেদ, ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, হারুনুর রশীদ তালুকদার, অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও ফরিদা ইয়াছমিন।কোষাধ্যক্ষ শাহ মো. নূরুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক দু’জন হলেন মো. মাহফুজুর রহমান ও শফিউর রহমান খান বাচ্চু। সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. ইয়াছিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ ওয়াহাব।এছাড়াও তথ্য ও গণমাধ্যম সম্পাদক পদে নাজমুল ইসলাম সাগর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক বকুল ইমাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমেনা আহমেদ মুমু, সংস্কৃতি সম্পাদক ড. নীলিমা পারভীন, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম সজল, যুব ও ক্রীড়া সম্পাদক তৌফিকুল ইসলাম পলাশ, আন্তর্জাতিক সম্পাদক মো. নবাব আলী, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক (নওগাঁ), শ্রম সম্পাদক রফিকুল ইসলাম রতন (গাজীপুর), মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা ইসলাম শিল্পী (ঢাকা) এবং সমাজসেবা সম্পাদক পদে মো. আলী লাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories