সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শার্শায় বিজিবি কর্তৃক নির্যাতন ও মিথ্যা হয়রানি মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ বার

বিজিবি কর্তৃক শারীরিক ভাবে অমানুষিক নির্যাতন ও মিথ্যা হয়রানি মূলক মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রিমা খাতুন নামে এক গৃহবধূ।
শুক্রবার বিকালে উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ পত্রের আলোকে রিমা খাতুন বলেন, বেনাপোল ক্যাম্পের বিজিবি গত ১৪ সেপ্টেম্বর বুধবার গভীর রাত থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত আমাদের বাড়িতে অভিযান চালায়।
এসময় বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর সহ পরিবারের সদস্যদের উপর শারীরিক নির্যাতন চালালেও কোন মাদকদ্রব্য বা অবৈধ পণ্য উদ্ধার করতে পারেনি।
অথচ আমার স্বামী সোহাগ মিয়া (বড় বাবু) কে এলাকাবাসীর সামনে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটকীয় ভাবে বেনাপোল বিজিবি ক্যাম্পে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা দেয় আমার স্বামীকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে এবং ৩ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মিথ্যা ও হয়রানি মূলক মামলা করেছে।
এ ঘটনায় রিমা খাতুনের দেবরের স্ত্রী কুলসুমকে ব্যাপক মারধর করায় মারাত্মকভাবে জখম হয়ে বর্তমানে সে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিজিবির ব্যাপক অভিযানকালে কোন মাদকদ্রব্য বা অবৈধ পণ্য আটক করতে না পারলেও তারা কিভাবে এতগুলো মাদক দিয়ে মামলা দিলো সে বিষয়ে প্রশাসনের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান সোহাগ মিয়া (বড় বাবুর) স্ত্রী রিমা খাতুন।

এসময় রিমা খাতুন আরও বলেন, বিজিবির অভিযানকালে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেখান হতে এক টুকরোও অবৈধ পণ্য উদ্ধার করতে পারেনি। আমার পরিবারের কেহ কখনো কোন অবৈধ কারবারের সাথে সম্পৃক্ত নয়। অথচ আমরা যে মিথ্যা ও হয়রানি মূলক মামলার শিকার হয়েছি তার সঠিক বিচার দাবী করছি।
উল্লেখ্য : গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তের কাগজপুকুর এলাকা থেকে একটি প্রাইভেটকার থেকে ৫ হাজার পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা ও ১শ পিস ফেনসিডিল সহ সোহাগ মিয়া ওরফে বড় বাবুকে আটক দেখায় বিজিবি।
১৬ সেপ্টেম্বর বিকালে উক্ত ঘটনাটি মিথ্যা ও বানোয়াট দাবী করে সংবাদ সম্মেলন করেন সোহাগ মিয়ার স্ত্রী ও তার স্বজনরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories