সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ বার

গত শতকের আশির দশকে ঢাকা পৌর করপোরেশন হওয়ার পর প্রথম মেয়রের দায়িত্ব পালন করা বিএনপি নেতা ব্যারিস্টার আবুল হাসনাত মারা গছেন। শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবুল হাসনাতের ছেলে রাজীব হাসনাত। রাজীব হাসনাত জানান, বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তার বাবা। শেষ সময়ে বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে ব্যারিস্টার হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও এক মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রামনের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি।  ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন ১৯৭৭ সালে। ওই সময়ে কমিশনার ভোটে নির্বাচনের বিধান ছিলো। এরপর ১৯৯০ সালে তিনি সরাসরি ভোটে আবার মেয়র নির্বাচিত হন।  ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আবুল হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মস্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি।  ১৯৯০ সালে তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদের পতনের পর জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories