সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এমআই কেপটাউনের নয়, মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হচ্ছেন বাউচার!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ বার

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্ক বাউচার। তাকে নিয়ে গুঞ্জন ছিল, দেশের টি-টোয়েন্টি লিগের দল এমআই কেপটাউনের দায়িত্ব নিচ্ছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার এক মিডিয়া বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স গ্রুপ কেপটাউন ভিত্তিক দলটির প্রধান কোচ হিসেবে সিমন ক্যাটিচের নিয়োগ চূড়ান্ত করেছে। 

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে আকাঙ্ক্ষিত এই কোচ এমআই কেপটাউনের দায়িত্ব পাওয়ায় বাউচারের সম্ভাবনা শেষ হয়ে গেলো। তবে এখনও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির বাকি দুই দলের একটির প্রধান কোচ হতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদটি এখন শূন্য। মাহেলা জয়াবর্ধনে এই ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অব পারফরম্যান্স নিযুক্ত হয়েছেন। শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেটের উত্তরসূরি হিসেবে ভাবা  হচ্ছে বাউচারকে।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রধান কোচ হিসেবে বিশদ অভিজ্ঞতা নেই বাউচারের। আইপিএল ২০১৬-তে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপিং কনসালট্যান্ট ছিলেন তিনি। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে টাইটান্সেরও প্রধান কোচ হিসেবে কাজ করেন। এদিকে কেপটাউন ক্যাটিচের সহকারী কোচও চূড়ান্ত করেছে। বাটিং কোচ হচ্ছেন সাবেক প্রোটিয়া তারকা হাশিম আমলা, রবিন পিটারসেন দলের জেনারেল ম্যানেজার এবং জেমস প্যামেন্ট হবেন ফিল্ডিং কোচ।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories