সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কোহলির অবসর নিয়ে আফ্রিদির পর শোয়েবের ‘ভবিষ্যদ্বাণী’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ বার

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন বিরাট কোহলি। এই ইভেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান। এরই মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়ে দিয়েছে, কোন সময় কোহলির অবসর নেওয়া উচিত। এবার তার সঙ্গে যোগ দিলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

১০৪ টি-টোয়েন্টি খেলা কোহলি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বলে মত শোয়েবের, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি অবসর নিতে পারে। অন্য ফরম্যাটগুলোতে বেশিদিন খেলতে চাইলে সে এটা করতে পারে। আমি যদি তার জায়গায় হতাম, দীর্ঘমেয়াদী চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতাম।

এর আগে আফ্রিদি বলেছিলেন, ‘বিরাট যেভাবে খেলেছে, শুরুতে কিন্তু তার কষ্ট হতো রান করতে, তারপর নিজেকে প্রতিষ্ঠিত করলো। সে একজন চ্যাম্পিয়ন এবং আমি বিশ্বাস করি একটা সময় আসবে যখন অবসর খুব কাছে। সেক্ষেত্রে তার লক্ষ্য হওয়া উচিত মাথা উঁচু রেখে বিদায় নেওয়া। এমন পর্যায়ে অবসর নেওয়া উচিত নয়, যখন দল থেকে বাদ পড়ছে এবং সেরা ফর্ম থেকে অনেক দূরে।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের ২৩ রানে হারার পর মোহাম্মদ রিজওয়ানের পারফরম্যান্স নিয়েও সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব, ‘আমরা কি আবারও ভুল দল খেলাচ্ছি? মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে প্রশ্ন আছে কারণ সে খেলা শেষ করতে পারে না, অন্যদের কাছ থেকে সমর্থন দরকার হয়। বল ধরে ধরে ইনিংস খেলেছে সে এবং যদি সে ম্যাচ শেষ করতে না পারে তাহলে সমস্যা হচ্ছে। আমি মনে করি পাকিস্তান খুব বাজে ক্রিকেট খেলেছে, টস জেতার পর তাদের ব্যাট করা উচিত ছিল। জানি না তাদের কী পরিকল্পনা ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories