বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

নাটোরে পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ-১

নাটোর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ বার

নাটোরের লালপুর উপজেলায় পানি নিষ্কাশন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা এলাকায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ মো. রজব সরদার (৩৫) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা গ্রামের ফজর সরদারের ছেলে।

ওসি মনোয়ারুজ্জামান জানান, দুপুরে বৃষ্টির পানি নিষ্কাশনের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। স্বজনরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories