শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

এএফসি বাছাইয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১ বার

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে যুবারা, তবে বাহরাইনে অনূর্ধ্ব ২০ এএফসি বাছাইয়ে ভুটানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ে ভারতের সঙ্গে হারের দুঃখ কিছুটা হলেও কমেছে।বাহরাইনে অনূর্ধ্ব ২০ এএফসি বাছাইয়ে সোমবার বাংলাদেশ ২-১ গোলে ভুটানকে হারিয়েছে।

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। তবে ৩৪তম মিনিটে গোলযুদ্ধে সফল হয় বাংলাদেশের ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা।বক্সের ভেতর ডান দিক থেকে গোলকিপারের পাশ দিয়ে পাস করেন উইঙ্গার রফিকুল ইসলাম। বল দারুণ শটে গোল করেন নোভা। এতে করে ১-০ তে লিড নেয় লাল-সবুজের জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকে ভুটান বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা চালায় ভুটান। কিছু সময়ের মধ্যে সফলও হয় দলটি। ৬০তম মিনিটে ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন সান্তা কুমার লিম্বো। তার গোলে সমতায় ফেরে ভুটান।খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন আসিফ। তার গোলে ২-১ এর ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের যুবারা।

এই জয়ে বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে রইল। ১৬ ও ১৮ সেপ্টেম্বর যথাক্রমে কাতার ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories