সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ডলারের দাম আরও ১ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার

যুক্তরাষ্ট্রের মুদ্রার দাম আরও ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন প্রতি ডলার বাংলাদেশি মুদ্রা ৯৬ টাকায় কিনতে হবে। সোমবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন সকাল থেকে ৯৬ টাকা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আগের দিন রোববার (১১ সেপ্টেম্বর) মার্কিন মুদ্রার মূল্য ছিল ৯৫ টাকা। ফলে একদিনের ব্যবধানে বাড়ল ১ টাকা।

এদিন ১০৮ টাকায় ডলারপ্রতি রেমিট্যান্স আহরণ করা হয়েছে। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৯ টাকা পেয়েছেন ব্যবসায়ীরা।এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের বোর্ড রুমে রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের এক রেট নির্ধারণ করা হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।মূলত ডলারের দর নিয়ন্ত্রণে মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে এ সিদ্ধান্ত নেয় তারা। তবে এদিন সেই একক দামে ডলার বিক্রি হয়নি বলে গুঞ্জন ছড়িয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories