শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোর বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪ বার

যশোর বেনাপোল রঘুনাথপুর বিওপির ভারত সীমান্তের কাটাতারের ৫০০ গজ দুরে বাংলাদেশে জমিতে অজ্ঞাত ব্যাক্তির (৩৬ বছর বয়সী) লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিজিবি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি মৃতদেহ দেখতে পায়। তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।

প্রাথমিক ভাবে দেখা যায় লাশটির পায়ে একটি গামছা বাঁধা দেখা যায় এবং ধারণা করা হচ্ছে লাশটি মেরে ভারতের ভিড়ে সীমান্ত থেকে বাংলাদেশি সীমান্তে ফেলা রাখা হয়েছে। লাশটি ভারত সীমান্তে দিক থেকে যে টেনে আনা হয়েছে তার চিহ্ন লক্ষ্য করা গেছে। লাশটির গায়ে আঘাতের কালশিরা দাগ এবং কালফোলা দেখা যায়।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় কৃষকদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান বলেন, সকালে জানতে পারি বাহাদুরপর ইউনিয়নের রঘুনাথপুর বিজিবি বিওপির একেবারে ভারতের ভিড়ে সীমান্তের কাটাতারের পাশে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। পরে পোর্ট থানার পুলিশ সহ বিজিবিকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারত সীমান্তের কাটাতারের খুব কাছেই বাংলাদেশের ভু-অংশে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। লাশের শরীরে ক্ষতস্থান না থাকলেও সারা শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা লাশটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্ত শেষে লাশের মৃতের কারন জানা জাবে। প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া যাইনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories