হালুয়াঘাট উপজেলার গিলাবই গ্ৰামে কোপ থেকে দুই বছরের এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধারের সময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান এবং সঙ্গীয় ফোর্স।
মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এক ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা, বাবা ও মামাকে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে ওসি শাহীনুজ্জামান খান বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply