সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নারায়ণগঞ্জ বন্দরে অটোচালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ বার

নারায়ণগঞ্জ বন্দরে অটো চালককে জবাই করে হত্যার পর লাশ ফেলে দিয়ে অটো নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত অটো চালকের নাম মো. ফেরদৌস(২৩)। গতকাল সোমবার সকালে কলাগাছিয়া ইউপির কান্দিপাড়া এলাকা থেকে হাত-পা বাধা অবস্থায় জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফেরদৌস শুভকরদি এলাকার নজরুল মিয়ার ছেলে। নিহতের পিতা নজরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গত রোববার বিকালে অটো নিয়ে বের হলেও রাতে বাড়ি ফিরেনি ফেরদৌস। সোমবার সকালে কলাগাছিয়া ইউপির নির্জন কান্দিপাড়া এলাকায় গলাকাটা হাত-পা বাধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। বিষয়টি বন্দর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। অটো ছিনতাইকারী চক্র আমার ছেলেকে জবাই করে হত্যা করে তার অটো নিয়ে গেছে। 

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সামনে নির্জন স্থানে গলাকাটা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে  প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অটো ছিনতাইয়ের জন্যই এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের সনাক্ত করার জন্য পুলিশ কাজ করছেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories