সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নিম্নচাপের প্রভাবে উপকূলে মুষলধারে বৃষ্টি, জলোচ্ছ্বাসের শঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪ বার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতে থেকে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও ভোর থেকে এসব এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী।অমরেশ চন্দ্র ঢালী জানান, গত কয়েকদিন ধরে চলা লঘু ও নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে মোংলা সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজও মোংলা সংলগ্ন সাগর এবং সুন্দরবন উপকূলীয় এলাকায় কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া মানুষ। বাড়িঘর থেকে লোকজন বের হচ্ছেন কম। পৌর শহরের মামারঘাট শ্রমিক কামাল হোসেন বলেন, বৃষ্টিতে লোকজন নেই, তাই আমাদের ট্রলার পারাপার ও মালামাল আনা-নেওয়ারও কোনো কাজ নেই। বৃষ্টিতে বেকার বসে আছি।ভ্যানচালক মানিক বলেন, বৃষ্টি ভিজে গাড়ি চালানো যায় না, রাস্তাঘাটে লোকজনও তেমন নেই। আবহাওয়া খারাপ তাই কয়েকদিন ধরে ভাড়াও নেই, চলবো কীভাবে?এদিকে বৃষ্টিপাতে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম দুলাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories