সোমবার দুপুরে যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তাফা আনোয়ার পাশা জামাল।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে ও নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply