সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ফাইনালে হারের সব দায় নিলেন শাদাব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫ বার

রবিবার রাতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে দুটি ক্যাচ মিস করেছেন পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান। দুইবার জীবন পেয়ে ৪৫ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন রাজাপাক্ষে, শ্রীলঙ্কার স্কোরটাকে নিয়ে যান ১৭০ রানে। ম্যাচ শেষে ক্যাচ মিসের জন্য ক্ষমা চেয়েছেন শাদাব।পাকিস্তান দলের দলের সেরা ফিল্ডার ভাবা হয় শাদাবকে। ফাইনালে দুটি ক্যাচ মিস করায় পাকিস্তানের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন শাদাব। টুইটারে পাকিস্তান দলের একটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশনে শাদাব লিখেছেন, ‘ক্যাচই ম্যাচ জেতায়। দুঃখিত। এই পরাজয়ের দায় আমি নিচ্ছি। আমি আমার দলকে পিছিয়ে দিয়েছি। দলের জন্য ইতিবাচক বিষয় হলো নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও পুরো বোলিং আক্রমণ দুর্দান্ত ছিল। মোহাম্মদ রিজওয়ান একাই লড়েছে। দলের সবাই তাদের সেরাটা চেষ্টা করেছে। অভিনন্দন শ্রীলঙ্কাকে। 

শ্রীলঙ্কার দেওয়া ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান থামে ১৪৭ রানে। ২৩ রানের এই জয়ের ফলে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল শ্রীলঙ্কা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories