সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এশিয়া কাপে ব্যাটিং-বোলিংয়ে সেরা যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬ বার

শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করে এশিয়া কাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। এদিন পাকিস্তানের ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ইভেন্টেই দুর্দান্ত ছিল লঙ্কানরা।গত মাসের ২৭ আগস্ট শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হয় আসর। উদ্বোধনী ম্যাচে আফগানদের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। অথচ সেই শ্রীলঙ্কা এখন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন।

সুপার ফোরে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু ফাইনালের ড্রেস রিহার্সেলে তারা শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে পরাজিত হয়।চলতি আসরে পাকিস্তান-ভারতের দুই হাইভোল্টেজ ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথমটিতে ভারত জয় তুলে নিলেও দ্বিতীয়টিতে জয় তুলে নেয় পাকিস্তান। এছাড়াও উত্তেজনা ছড়ায় সুপার ফোরে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। শেষ ওভারে এসে পর পর দুই বলে দুই ছয় মেরে আফগানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন পাকিস্তানের নাসিম শাহ। যা অনেকদিন মনে থাকবে ক্রিকেট বিশ্বের।এবারের আসরেই প্রায় তিনবছর পর আন্তর্জাতিক ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তেমনি আসরে নিজের ছায়া হয়ে রয়েছেন টি-টোয়েন্টির সাবেক নাম্বার ওয়ান ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চলতি আসরে ৬ ম্যাচ খেলে বাবর সংগ্রহ করেছে মাত্র ৬৮ রান। যা তার সঙ্গে মানানসই নয়। তবে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন পাক উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। যার ফল স্বরূপ অধিনায়ক বাবরকে টপকে হয়েছে টি-টোয়েন্টির নতুন নাম্বার ওয়ান ব্যাটার। ৬ ম্যাচ থেকে তার সংগ্রহ ২৮১ রান।

ব্যাটিংয়ের শীর্ষ পাঁচ
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) ৬ ম্যাচ, ২৮১ রান, সর্বোচ্চ অপরাজিত ৭৮ রান।
বিরাট কোহলি (ভারত) ৫ ম্যাচ, ২৭৬ রান, সর্বোচ্চ অপরাজিত ১২২ রান।
ইবরাহিম জাদরান (আফগানিস্তান) ৫ ম্যাচ, ১৯৬ রান, সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান।
ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা) ৬ ম্যাচ, ১৯১ রান, সর্বোচ্চ অপরাজিত ৭১ রান।
পাথুম নিশান্কা (শ্রীলঙ্কা) ৬ ম্যাচ, ১৭৩ রান, সর্বোচ্চ অপরাজিত ৫৫ রান।আগের আসরের চ্যাম্পিয়ন ভারত সুপার ফোর থেকে ছিটকে গেলেও বল হাতে রাজত্ব করে গেছে পেসার ভুবনেশ্বর কুমার। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার।

বোলিংয়ের শীর্ষ পাঁচ
ভুবনেশ্বর কুমার (ভারত) ৫ ম্যাচ, ১১ উইকেট, সর্বোচ্চ ৪ রানে ৫ উইকেট।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) ৬ ম্যাচ, ৯ উইকেট, সর্বোচ্চ ২১ রানে ৩ উইকেট।
মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান) ৬ ম্যাচ, ৮ উইকেট, সর্বোচ্চ ৫ রানে ৩ উইকেট।
শাদাব খান (পাকিস্তান) ৫ ম্যাচ, ৮ উইকেট, সর্বোচ্চ ৮ রানে ৪ উইকেট।
হারিস রউফ (পাকিস্তান) ৬ ম্যাচ, ৮ উইকেট, সর্বোচ্চ ১৬ রানে ৩ উইকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories