বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের রাজনীতির নক্ষত্র সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের গভীর শোক

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার

বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

সোমবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দেশপ্রেমিক ও রাজনীতিতে নিবেদিত প্রাণ সাজেদা চৌধুরী ছিলেন সততা ও একনিষ্ঠাতার প্রতীক। তাঁর মতো পরিশ্রমী ও দৃঢ় মনোবল সম্পন্ন রাজনীতিক বিরল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে পথচলার এক সাহসী নেতৃত্ব ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুতে দেশ এক গুণী মানুষকে হারালো, যে শূন্যতা পূরণ হবার নয়।’

শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বর্ষীয়ান এ রাজনীতিবিদ গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories