সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আজ পাকিস্তান-শ্রীলঙ্কার শিরোপার লড়াই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার

এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ (রবিবার ১১ সেপ্টেম্বর)। রাত ৮টায় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের এশিয়া কাপ।
টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে ফেভারিট হিসেবে বিবেচনা করলেও সেরা তিনের মধ্যেও শ্রীলঙ্কাকে দেখেনি কেউ। বরং ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে লড়াই দেখবে বলে আশা করে নিয়েছিল ভক্তরা।
তবে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলা দাসুন শানাকার দল এখন পর্যন্ত একমাত্র দল, যারা কিনা এবারের এশিয়া কাপের সব দলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা লঙ্কানরা এরপর থেকে খেলা চার ম্যাচের প্রত্যেকটিতেই জয়ের দেখা পেয়েছে।
এর মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে শেষ ওভারে গিয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত করে শানাকার দল। সুপার ফোরে নিজেদের শেষম্যাচে প্রি-ফাইনাল ম্যাচেও পাকিস্তানকে জয়ের কোনো সুযোগই দেয়নি দলটি।
টুর্নামেন্টে পাকিস্তানের জয়-পরাজয়ের অভিজ্ঞতা কাছাকাছিই। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর গ্রুপ পর্বে হংকংকে হারিয়ে পরবর্তী ধাপে জায়গা করে নেওয়া। সুপার ফোর পর্বে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা। এরপর আবার লঙ্কানদের কাছে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান।
আনপ্রেডিক্টেবল পাকিস্তান ভক্তদের জন্য ফাইনালে কোন পারফরম্যান্স জমিয়ে রেখেছে সেটাই এখন দেখার! এশিয়া কাপ ফাইনাল (শ্রীলঙ্কা- পাকিস্তান) সরাসরি রাত ৮টায় গাজী ও নাগরিক টিভিতে সম্প্রচার হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories