সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা বুধবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ বার

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করে দিয়েছে। আইসিসির বেঁধে দেয়া সময়সীমার একদিন আগেই দল ঘোষণার চিন্তাভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।আগামী ১৪ সেপ্টেম্বর বিকেলেই ঘোষিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের নেতৃত্বে কোন ১৫ জন ক্রিকেটের বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবেন তা জানা হয়ে যাবে বুধবার সন্ধ্যার মধ্যেই।

বিষয়টি গাণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়াও আগামী ৩০ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ড যাবে বলেও জানান তিনি।নিউজিল্যান্ড সফরে বিশ্বকাপ দল নিয়েই যাবে বাংলাদেশ। এদিকে নির্বাচকরা একটা খসড়া দল সাজিয়ে রেখেছেন। এর সঙ্গে যুক্ত হবে নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরামের নিজ চোখে দেখা অভিজ্ঞতালদদ্ধ মতামত।সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচিং স্টাফের মতামতও থাকবে। যেহেতু সাকিব সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ, তাই তার সঙ্গে জুম কনফারেন্সে কথা বলা হবে, এমনটাও শোনা গেছে।রোববার (১১ সেপ্টেম্বর) থেকে মিরপুরে ৩ দিনের প্র্যাকটিস সেশন হওয়ার কথা রয়েছে। যার ওপর খুব বড় ধরনের না হলেও কারো কারো অন্তর্ভুক্তি, সংযোজন ও বাদপড়া নির্ভর করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories