সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

পাবনা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার

পাবনার ঈশ্বরদী উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে জয়নাল আবেদীন নামে এক চাল ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে তাকে টাঙ্গাইলে নিয়ে গিয়ে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।
জানা যায়, বুধবার রাতে উপজেলার পাবনা-ঈশ্বরদী সড়কের চকনারিচা-বাগবারিয়া আল্লাহর দান অটোরাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার জয়নাল আবেদীন (৬১) দাশুড়িয়ার মৃত আমিন উদ্দিনের ছেলে। ঈশ্বরদীর মুলাডুলিতে তার চালের মিল রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বিকেলে দাশুড়িয়া অগ্রণী ব্যাংক থেকে সাড়ে ১০ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন জয়নাল আবেদীন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে মাইক্রোবাস সামনে নিয়ে গিয়ে তার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ৪-৫ জন লোক তাকে জোর করে গাড়িতে তুলতে গেলে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় ছিনতাইকারীরা তাদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে আসামি গ্রেপ্তারের কথা জানান। ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে প্রথমে ঈশ্বরদীর দিকে গিয়ে আবার দাশুড়িয়ার দিকে চলে যায়। পরে রাতে ব্যবসায়ীকে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই ব্যবসায়ীর ফোন পেয়ে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। শিগগিরই আসামিদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ঈশ্বরদীতে চুরি ও পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিষয়টি স্বীকার করে অরবিন্দ সরকার বলেন, শুধু ঈশ্বরদীতে নয়, জেলার অনেক জায়গায় এমন ঘটনা ঘটছে। আমার ঈশ্বরদীতে যেসব ঘটনা ঘটেছে, ইতোমধ্যে সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ এই ঘটনা ঘটল। আমরা তদন্ত করছি, দেখা যাক কী হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories