শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

রানি এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪ বার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত হয়ে গেছে। এদিনের বাকি সব খেলাও স্থগিত করা হয়েছে। শনিবার থেকে খেলা হবে কিনা, তা পরে জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের খেলাও হবে না বলে জানিয়েছে তারা। তবে দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড জুড়ে জাতীয় শোক থাকায় তৃতীয় টেস্টের বাকি তিন দিনের খেলা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতেও তার সমস্যা হচ্ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories