সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কোহলির সেঞ্চুরিতে সান্ত্বনার জয় পেল ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ বার

ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার। বিরাট কোহলির অনবদ্য  সেঞ্চুরিতে তাতে সান্ত্বনার জয় পেল ভারত। চলমমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন বিরাট কোহলি।

শুরু থেকেই দুজনে আগ্রাসী ব্যাটিং করেন। এতে উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলে ফেলেন তারা। ফরিদ আহমেদের বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করে করে লোকেশ ফিরলেও থেকে যান কোহলি। পরক্ষণেই ফরিদের শিকার হয়ে ফেরেন সূর্যকুমার যাদব।পরে ঋষভ পন্তকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে টেনে নেন কোহলি। ৫৩ বলে ১১ চার ও ৪ ছক্কায় প্রায় ৩ বছর পর সেঞ্চুরির দেখা পান তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই তার প্রথম সেঞ্চুরি। আর সব ফরম্যাট মিলিয়ে ৭১তম।শেষ পর্যন্ত ২ উইকেটে ২১২ রানের বিশাল স্কোর গড়ে ভারত। মাত্র ৬১ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১২২ রানের ঐতিহাসিক ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি। আর ২০ রানের হার না মানা ইনিংস খেলেন পন্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories