মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ড. আকবর আলি খানের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার

তত্ত্বাবধায়ক সরকার সাবেক উপদেষ্টা, সাবেক সচিব ডক্টর আকবর আলি খানের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।এক শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, ডক্টর আকবর আলি খান একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কর্ম জীবনে মাঠপর্যায়ের প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরে নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন।

এমন গুণী মানুষের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে যা সহজে পূর্ণ হবার নয়। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আকবর আলি খান।১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাসে পড়াশোনা করেন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি।মূলত আমলা হিসেবে ক্যারিয়ার শুরু করেন আকবর আলি খান। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নেন তিনি। পাশাপাশি শিক্ষকতাও করেন। দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এ অর্থনীতিবিদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories