বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ বার

বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো : শাহীন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলসহ নানান অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার এলাকারই বাসিন্দা মো : মোতালেব বিশ্বাস নামের ষাঠোর্দ্ধো এক ব্যক্তি। 

মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মোতালেব বিশ্বাস জানান, সাতলা ব্রীজ সংলগ্ন এলাকায় তার ক্রয়কৃত রেকর্ডিয় ও দখলীয় ১ একর ৫৩ শতক ভূমি জোরপূর্বক দখল করার চেষ্ঠা করছেন সাতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো : শাহীন হাওলাদার। 

তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মান কাজে বাধা প্রদান ও ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন তিনি। তার দাবীকৃত চাদা না দেওয়ায় তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। 

বিষয়টি উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মিদের জানানো হলে উপজেলা চেয়ারম্যান মো : আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো ; গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করে দেন এবং ইউপি চেয়ারম্যান মো : শাহীন হাওলাদারকে এ বিষয়ে কোন ঝামেলা না করার অনুরোধ করেন। 

এ ঘটনার পর পূনারয় ওই জমিতে ভবন নির্মানে বাধা দেন এমনকি রাতের আধারে নির্মিত ঘরে অগ্নি সংযোগ করে পুড়িয়ে ফেলার চেষ্ঠা করা হয়। এ ঘটনার পর গত ৪ সেপ্টেম্বর রোববার ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদাককে ১ নম্বর আসামীসহ ৯ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হলে আমি ও আমার পূত্রদের হত্যাসহ দেখে নেওয়ার হুমকি দেয় শাহিন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী। 

এমনকি ঘটনার পর সোমবার বিকেলে মোতালেব বিশ্বাসকে মারধর করা ও হত্যার হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। তবে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো : শাহীন হাওলাদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অ- স্বীকার করে বলেন এ ঘটনার সাথে তিনি জড়িত নন। 

ষড়যন্ত্রমুলক ভাবে তাকে জড়ানোর চেষ্ঠা করা হচ্ছে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories