শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

প্রথম ম্যাচেই অঘটনের শিকার চেলসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ বার

শুরু হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৬৮তম আসর। প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে প্রিমিয়ার লিগের বড় ক্লাব চেলসি। ‘ই’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেভের বিপক্ষে অঘটনের শিকার হয় থমাস টুখেলের দল।দিনামো জাগরেভের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হার দেখে চেলসি। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই তৃতীয়বারের মতো হার দেখলো ব্লুজরা।

এদিন বল দখল থেকে শুরু করে আক্রমণ প্রতিক্ষেত্রেই এগিয়ে ছিল চেলসি। তবে গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেই সব যেন এলোমেলো করে ফেলে পিয়েরে এমেরিক অবামেয়াং, রহিম স্টার্লিং, কাই হার্ভার্টজরা।পুরো ম্যাচে ১৫ আক্রমণ করে ৩টি মাত্র শট গোলমুখে রাখতে পারে চেলসি। অপরদিকে জাগরেভের ফুটবলাররাও মাত্র ৬টি আক্রমণ করে ৩টি শট গোলমুখে রাখে। এর মধ্যেই ম্যাচের ১৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি পেয়ে যায় ক্রোয়েশিয়ান ক্লাবটি।দলটির ব্রুনো পেতকোভিচ মাঝমাঠ থেকে বলটি নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে যান। সেখান থেকে মিসলাভ অরিসিচের দিকে বল বাড়িয়ে দিলে চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগার মাথার উপর দিয়ে বল জালে জড়ান অরিসিচ।এদিনে রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে হলুদ কার্ড দেখেন চেলসির কোচ টুখেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories