শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই হালান্ডের জোড়া গোল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ বার

চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ড গড়লেন হালান্ড। জোড়া গোল করে সেল্টিকের বিপক্ষে জেতালেন দলকে।মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে সেভিয়ার মাঠে ৪-০ ব্যবধানে জয়লাভ করে ম্যানচেস্টার সিটি। ম্যাচে জোড়া গোল করে হালান্ড। একটি করে গোল করেন ফিল ফোডেন ও রুবেন দিয়াস।  

সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই গোল পেলেন আর্লিং ব্রড হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে অভিষেকে গোলের রেকর্ড গড়েন তিনি। শুরুটা হয় রেডবুল সালজবার্গের জার্সিতে। এরপর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে এবং সর্বশেষ সিটির জার্সিতে অভিষেকেই গোল পান নরওয়ের এই তারকা ফরোয়ার্ড।ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। তবে গোল পেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। ২০তম মিনিটে ক্লাবটিকে কাঙ্ক্ষিত গোল এনে দেন চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হওয়া হালান্ড। কেভিন ডি ব্রুইনার দারুণ এক থ্রো বল বক্স থেকে জালে ভেড়ান নরওয়ের এই ফরোয়ার্ড। ২৯তম মিনিটে সিলভার নেওয়া ফ্রি-কিক শট ঠেকিয়ে দেন সেভিয়া ডিফেন্ডার। ৩৮তম মিনিটে দারুন সুযোগ পান হালান্ড। সিলভার থ্রু বল টেনে বক্স থেকে জালের বাইরে উড়িয়ে মারেন তিনি।  বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ৫৮তম মিনিটে জোয়াও ক্যানসেলোর পাস থেকে বল নিয়ে সেভিয়া ডিফেন্ডারকে কাটিয়ে বক্স থেকে নিচুঁ শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই মিডফিল্ডার। নয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান হালান্ড। ফোডেনের শট প্রতিপক্ষ ডিফেন্ডার নিয়ন্ত্রণে আনতে পারেনি; ফিরতি বল পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন ডর্টমুন্ড থেকে সিটিতে আসা এই ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে শেষ পেরেকটি ঠুকে দেন রুবেন দিয়াস।একইদিনের আরেক ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে ১-০ ব্যবধানে হারায় দিনামো জাগরেভ।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories