রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ বার

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু করেছে মেসি-এমবাপ্পের পিএসজি। নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে তারা।‘এইচ’ গ্রুপের এই ম্যাচে পিএসজি জয়ে এমবাপ্পে জোড়া গোল করেন। জুভেন্টাসের পক্ষে একমাত্র গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।

ম্যাচে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ৫ মিনিটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। নেইমারের পাসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার।২২ মিনিটে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। এবারও গোলদাতা এমবাপ্পে। আশরাফ হাকিমির বাড়িয়ে দেওয়া বল জালে পাঠান তিনি। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৩৫ গোল করলেন এমবাপ্পে।দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় জুভেন্টাস। ৫৩ মিনিটে  মিডফিল্ডার কসতিচের ক্রসে চমৎকার হেডে গোল করেন মিডফিল্ডার ম্যাককেনি।এর পর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই।এদিকে এইচ গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যাকাবি খাইফাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories