রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মুন্সীগঞ্জের শ্রীনগরে আর্থিক সুবিধা বিনিময়ে সরকারি সড়ক কেটে স্যুয়ারেজ লাইন স্থাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০ বার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের হরপাড়া একটি এলজিএসপির বাজেটে ঢালাইকৃত রাস্তা কেটে ও সড়ক ও জনপথের আন্ত:সড়ক সুরঙ্গ করে স্যুয়ারেজ লাইন স্থাপন করা হয়েছে।এতে হরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি খানাখন্দে ভরে যাওয়ার পাশাপাশি দেবে গেছে।

অপরদিকে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে তৈরীকৃত শ্রীনগর-মুন্সীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সুরঙ্গ করে শ্রীনগর তালতলা খালে পানিস্কাশনে মোটা পাইপের সংযোগ দেওয়া হয়েছে।এতে করে একদিকে ব্যস্ততম সড়কটি যেমন হুমকির মুখে পড়েছে অন্যদিকে স্যুয়ারেজ লাইনের ময়লা আবর্জনা মিশ্রিত পানিতে খালটির পানি দূষিত হচ্ছে।

এ নিয়ে গত ১ ও ২ সেপ্টেম্বর তারিখে বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্র পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।অভিযোগ উঠেছে ওই এলাকার মো: জাহাঙ্গীর মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সড়কের ক্ষতিসাধন করে এই স্যুয়ারেজ লাইন স্থাপনের কাজ করে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে শ্রীনগর-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কের হরপাড়া মা মেডিকেল সংলগ্ন এলজিএসপির ঢালাইকৃত স্কুলের লিংক রোডটি যত্রতত্রভাবে কাটা হয় ও আঞ্চলিক সড়কটি বিশাল সুরঙ্গ করে মোটা পাইপের সংযোগ দেওয়া হয়।সতেচন মহল বলছেন, এভাবে রাস্তার ক্ষতিসাধন করে স্যুয়ারেজ লাইন স্থাপনের ফলে লাইনের ময়লা পানিতে খালের পানি দূষিত হবে।

এসব দূষিত পানি ছড়িয়ে পড়বে বিভিন্ন খাল,জলাশয় ও পুকুরে।দূষিত পানি ব্যবহার করে মানুষের রোগ সংক্রমণ অনেকাংশে বৃদ্ধি পাবে।মো:জাহাঙ্গীর বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়ে এ কাজ করা হয়েছে।ভবন মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।হরপাড়া ভবন মালিকরা এ বিষয়ে কোন মুখ খুলতে রাজি হননি।উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি জানান, বিষয়টি আমার না।এটা পরিবেশ অধিদপ্তর দেখবে।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান,শ্রীনগর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দিয়েছি। দেখি তিনি কি বলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories