বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

যশোরের চৌগাছায় অসুস্থ মাকে ছেলে-বৌমা ফেলে রাখলেন গোয়াল ঘরে, উদ্ধার করলেন ইউএনও

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৬ বার

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে ছেলে-বৌমা কর্তৃক অসুস্থ-অর্ধনগ্ন অবস্থায় গোয়াল ঘরে ফেলে রাখা মা’ কে (৬৫) উদ্ধার করে ছেলের ফ্লাট বাড়িতে তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
রোববার দুপুরে উপজেলার পাশাপোল ইউনয়িনের বুড়িন্দিয়া গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় একটি সূত্রে সংবাদ পেয়ে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ উপস্থিত হন ওই বাড়িতে।
সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায় বৃদ্ধা অসুস্থ মা’ (৬৫) গোয়াল ঘরের ময়লার মধ্যে মেঝেতে একটি কাথার উপর প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে কাতরাচ্ছেন। গোয়াল ঘরটি ছাদের হলেও তীব্র গরমেও সেখানে নেই কোন বৈদ্যুতিক বা হাতপাখার ব্যবস্থা। অথচ পাশেই সম্পূর্ণ পাকা একটি ছাদের রান্না ঘরে বৈদ্যুতিক পাখার নিচে বসে বৃদ্ধার পুত্রবধূ এবং তাঁর পুত্রবধূ (বৃদ্ধার ছেলের পুত্রবধূ) রান্না করছেন। পাশেই চার রুমের সম্পূর্ণ আলীশান একটি ফ্লাটবাড়ি। যার প্রতিটি রুমের মেঝে, এমনকি ছাড়ে ওঠার সিড়ি পর্যন্ত টাইলস করা। কক্ষগুলি টিভি, ফ্রিজসহ আসবাবপত্র দিয়ে পরিপাটি করে সাজানো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories