বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিকারীর ভুল স্বীকার করে ফেসবুক লাইভ

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার

দেশে স্বাধীনতার যে মহানায়কের কথা বলা হয়, তথাকথিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বেচ্ছায় পাকিস্তানে আশ্রয় নিয়েছিল।’

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট পাটগ্রাম উপজেলা বিএনপির আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এসব মন্তব্য করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পাটগ্রামের প্রধান সড়ক বাইপাস মোড় অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলে বিএনপির এই নেতাকে দ্রুত গ্রেফতারের দাবি তুললে ওয়ালিউর রহমান সোহেল ফেসবুক প্রোফাইলে ভুল স্বীকার করে একটি স্ট্যাটাস দিলেও এবার তিনি ফেসবুক লাইভে এসে ক্ষমা চান।

তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে বলেন, আমার অসাবধানতায় মুখ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে কথাগুলো অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে এসেছে, যা পরবর্তীতে বুঝতে পেরে আমি অনুতপ্ত ও মর্মাহত। তাই তিনি ভুল বুঝতে পেরে সবার কাছে দুঃখ প্রকাশ করেন বলে জানা যায়। তবে বিএনপির এই নেতা অনিচ্ছাকৃত আগের বক্তব্যটিকে উদ্দেশ্যমুলকভাবে প্রচার দাবি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories