সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির করোনায় ক্ষতিগ্রস্থদের টাকা বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ বার

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ২শত ৪টি পরিবারকে ৪হাজার ৫শত করে ৯ লক্ষ ১৮ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মুন্সীগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে এ নগদ অর্থ প্রদান করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট সোহানা তাহমিনা,সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর,ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু,মুন্সীগঞ্জ জেলার রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মতিউল ইসলাম হিরু, ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান গাজী, সদস্য অ্যাডভোকেট গোলাম মাওলা,সিরাজদিখান রেডক্রিসেন্টের ইউনিট লিডার বাইজীদ খান প্রমুখ।এ সময় বক্তারা বলেন,ক্ষতিগ্রস্থ কাছে সাহায্য পৌঁছে দিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে কোভিড-১৯ এ পরোক্ষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্থ, স্বল্প আয় সম্পন্ন পরিবার,প্রতিবন্ধী, নারী ও শিশু প্রধান পরিবারকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।প্রতিটি পরিবারের মাঝে সাড়ে ৪ হাজার টাকা করে মোট ৯লক্ষ ১৮হাজার টাকা দুইশত চারটি পরিবারের মাঝে প্রধান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories