মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৬ বার

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দীনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানায়।

১৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দীন এখন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে মাল্টা-আলবেনিয়ার দায়িত্বও সামলাচ্ছিলেন জসীম উদ্দীন।বর্ণিল ক্যারিয়ারে এই কূটনীতিক নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের মতো শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্যাসিফিকি উইংয়ের মহাপরিচালক পদে কাজ করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর করেন জসীম উদ্দীন। তিনি ২০১৪ সালে ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।ব্যক্তিজীবনে বিবাহিত জসীম উদ্দীন দুই সন্তানের জনক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories