রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকার দাবিতে বিক্ষোভ ও মহাসমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ বার

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ের দাবিতে স্মারকলিপি প্রদানসহ বিক্ষোভ ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪-ই সেপ্টেম্বর ২০২২ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিলস্ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে সুগার মিল এলাকায় প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সুগার মিলস্ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইব্রাহিম, রুস্তম আলীসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা ৫ দফা দাবি নিয়ে বলেন পাওনা বকেয়া গ্র্যাচুইটির অর্থ ২২ অক্টোবরের মধ্যে শতভাগ পরিশোধ করতে হবে।
বকেয়া গ্র্যাচুইটির টাকা ক্ষতিপূরণ সহ প্রদান করতে হবে, সরকারি নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।
শ্রমিক কর্মচারীরা দুঃখ প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ২০১৪ জুন হতে চলিত ২০২২ সাল পর্যন্ত অবসর গ্রহণকারী কর্মচারীদের পাওনাদী টাকা আজ পর্যন্ত পরিশোধ করা হচ্ছে না।
বর্তমান ঠাকুরগাঁও চিনিকলে ১৭৪ জননের
পাওনা টাকা প্রদান না করায় তারা বর্তমান মানবেতর জীবন যাপন করে আসছে।

তারা আরো বলেন তাদের দাবি মেনে না নিলে আরো কঠোরভাবে আন্দোলনে যাবে।
বক্তব্য শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান কবির ও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের হাতে দাবি সমূহ নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories